৪ বিলিয়ন ডলারের ক্রেডিট সুবিধা পেলো ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই বৃহস্পতিবার নতুন ৪ বিলিয়ন ডলারের ক্রেডিট সুবিধা নিশ্চিত করেছে। এর আগে বুধবার এআই স্টার্টআপটি ৬.৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। খবর রয়টার্স।
ক্রেডিট সুবিধাটি জেপি মরগ্যান চেজ, সিটি, গ্লোল্ডম্যান স্যাচ, মরগ্যান স্টানলি, সানট্যান্ডার, ওয়েলস ফার্গো, এমএসবিসি, ইউবিএস এবং এইচএসবিসি থেকে পেয়েছে বলে জানা গেছে।
এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, সবমিলে বর্তমানে কোম্পানিটির ১০ বিলিয়ন ডলারের অধিক তারল্য (লিকুইডিটি) সুবিধা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







